
মনের দুয়ারে মন মাথা খোড়ে—
ভালো থাকার দাবী নিয়ে
ভালোবাসার সিংহদ্বারে,
হেঁটে গ্যাছে মন উল্টো পথে।
মন ডুবেছে নীল যমুনায়
তোমার অভিসারে,
দখিন দুয়ার রয়েছে খোলা
তোমার দেখা পেলাম না-যে।
আরব মরুর কোন বেদুইন
নিশার শেষে বৃষ্টি ঝড়ায়,
উপসাগরীয় নীল জল ঠেলে
কে আজ মনের দোর গোড়ায়!



