সাহিত্যকবিতা

তৃষ্ণা

রওশন মতিন

তবে কি তৃষ্ণা মিটাবো দূরের আকাশ থেকে
পৃথিবীর কোথাও কি কোনো জল নেই,
তবে কি চলে যাব দীর্ঘ রাত্রির খোঁজে –
যেনো কোনো দিন আর ভোর না হয়!

তবে কি গেরুয়া বাউল,চির বনবাসি হব, নিষাদ নৈশব্দে
চল যাব অন্তরের গহীনে, অন্তর্লোকে-
তবে কি আজন্ম উদ্বাস্তু হব –
হারিয়ে যাব বিশাল নক্ষত্রপুঞ্জের দেশে!

যদি বুকের পিঞ্জরে বেজে ওঠে একতারা,
আমার যৌবন অকাল খরায় হবে কি দিশেহারা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension