সাহিত্যকবিতা

সময়ের মূল্য

শাকেরা বেগম শিমু

যে প্রহর নাহি গুনে কারো জন্য
যার দামটা অসীম, যে অনন্য।
আগে ছিলো, এখন আছে, রবে আগামীতে,
শিখতে যে হবে তার মূল্যটা দিতে।

সে আর নদীর স্রোত থাকেনা যে থেমে,
হারালে তা পাবেনা রক্তে ভিজে, ঘেমে।
সীমিত সে সম্পদ নিয়ে ধরণীতে,
এসেছে সকলে নিজ হাজিরাটা দিতে।

সেই সম্পদ যার নামটা সময়,
ধীরে ধীরে আয়ু থেকে হচ্ছে তা ক্ষয়।
ফুরিয়ে যাবার আগে দাও তার মূল্য,
আর কিছু হবেনা যে এর সমতুল্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension