সাহিত্যকবিতা

বর্বরতার কালো চাদর

লুৎফুর রহমান চৌধুরী

সভ্য যুগ বর্বরতার কালো চাদর ঢেকে রেখেছে
শিক্ষার প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাচ্ছে
সেদিকে খেয়াল রাখার সময় কারো কাছে নেই
যুবসমাজ আজ দুর্নীতিবাজদের হাতের পুতুল
ধ্বংসের দ্বার প্রান্তে যখন এসে দাঁড়িয়েছে
নিষ্পাপ যুব সমাজ —-
তখনই অভিভাবকের ঘুম ভাঙলো
লাগাম ধরে রাখার সময় অতিবাহিত হয়ে গেছে
সকল স্বপ্নের করিডোর এখন রক্তাক্ত।

যুব সমাজ বিষাক্ত সাপের কাছে বন্দী হয়ে আছে
তাদের মুখ থেকে রেহাই পাওয়া খুবই কষ্টকর
একটু পা বাড়ালেই ছোবল মেরে দেবে–
প্রতিটি জ্ঞানের প্রদীপ বাঁচাতে হবে ভিন্ন কৌশলে
নয়তো জাতির প্রদীপ গুলো অকালেই ঝরে যাবে!
অভিভাবকদের থলিতে তখন কান্না ছাড়া —
কিছুই থাকবে না,
জেগে উঠুন অভিবাবক চোখ রাখুন সন্তানের প্রতি
আপনার চোখ বদলে দেবে সন্তানের ভবিষ্যৎ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension