
আনজানা ডালিয়া
চলে যাই যাই করে চলেই গেলো
বলে গেলো হয়তো আর দেখা হবে না।
আমার সাথেই এমন হয় বারবার
কেন,কিসের প্রায়শ্চিত্ত আমার জানা নেই।
আমার বিশ্বাস আগুন পাখি ফিরবেই
ফিরতেই হবে আমার জীবনে রঙ দিতে।
আমার সাহস-শক্তি ওই আগুন পাখি
আনন্দ,কষ্ট প্রহর এক এক করে জমিয়ে রাখি।



