
লুৎফুর রহমান চৌধুরী
অলস দুপুর খুঁজে তারে অজানা পথ ধরে
কাঠ পাঞ্জিরা ভেঙে যায় প্রচণ্ড বৃষ্টি ঝড়ে।
চেয়ে ছিলাম সময়টা,লাগাম টেনে রাখতে
সময় মোরে দেয়নি সবুজ গ্রামটি আঁকতে।
আগুনে পুড়ে গেছে মায়ের সুন্দর মুখখানি
কেউ আর শুনে না বাংলার আসল কাহিনী।
কাঠপোড়া এই হৃদয়ে কতো কষ্ট খেলা করে
দু’আঁখি বেয়ে অবিরত অশ্রুজল ঝরে পরে।



