
একদিন দোয়াতের কালি-রামধনু রং হয়ে
তোমায় খুঁজবে ঝাউ বনে,
প্রদীপের মতো
শহিদের প্রতিবাদ রক্তের ধারা বিনিময়ে
যেন প্রজ্জ্বলীত কালের সোপানে।
সেদিন নিকটে এসো–
নির্লিপ্ত অভিপ্সা নিয়ে মনে,
শীতের নগ্ন রাতে বিষাক্ত হৃদয় জেগে থাকে-
নির্জন দ্বীপের মতো
বিবশ বিরহ নিয়ে সাথে।



