আন্তর্জাতিকপ্রধান খবর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র নয় ইরানি নাগরিক এবং দুই ইরানি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)’র সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বুধবার এসব ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

ওই মন্ত্রণালয় এর আগেও আইআরজিসি’র সঙ্গে সম্পর্ক থাকাসহ আরো নানা অজুহাতে ইরানের বহু নাগরিক ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সম্প্রতি মার্কিন উপ অর্থমন্ত্রী সিগাল ম্যান্ডেলকার আইআরজিসি’র বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে গত ১৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছিলেন, নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার নেশা লাগামহীন হয়ে পড়েছে।

তিনি আরো বলেছিলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন মদদে ছড়িয়ে দেয়া উগ্র সন্ত্রাসবাদ দমনে আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ওয়াশিংটন ইরানের এই এলিট ফোর্সের ওপর ক্ষুব্ধ হয়ে এসব নিষেধাজ্ঞা আরোপ করছে।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension