
নিউ ইর্য়কে জাতিসংঘের সামনে সংখ্যালঘু নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
নিউ ইর্য়কে জাতিসংঘের সামনে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে গেল শুক্রবার ১৩ নভেম্বর প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘুদের এক প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
হিন্দু কোয়ালিশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়োজিত এ সমাবেশে গেল ৭ নভেম্বর বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের ৭টি পরিবারের ওপর সুপরিকল্পিতভাবে অমানবিক সাম্প্রদায়িক হামলা,বাড়িঘরে অগ্নিসংযোগ,ভাংচুর, মৃত্যুহুমকিসহ বাংলাদেশে জুড়ে নিয়মিত বিরতিতে সংখ্যালঘুদের ওপর নানাবিধ পাশবিক নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে জানাতে এ আয়োজন করা হয়।
সমাবেশে জাতিসংঘ ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সংখ্যাঘুদের নাগরিক নিরাপত্তা, অধিকার সুনিশ্চিত ও সুরক্ষা প্রদানের আবেদন জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্ব শ্রী রণবীর বড়ুয়া। পরিচালনা করেন শ্রী গোবিন্দ জি বানিয়া। এছাড়াও বিভিন্ন প্রবাসী সংগঠন উপস্থিত হয়ে প্রতিবাদে সমর্থন জানায়। বক্তারা এ ধরণের জঘন্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবী করেন।
সমাবেশ বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট, বক্তা ও কলামিস্ট শ্রী সীতাংশু গুহ, হিন্দু কোয়ালিশনের শ্রী দীনেশ মজুমদার, প্রকাশ গুপ্ত, গোবিন্দ বানিয়া, বিভাস মল্লিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রী বিষু গোপ, রণবীর বড়ুয়া মহামায়া মন্দিরের পক্ষে শ্রী রঞ্জিত সাহা, প্রণব চক্রবর্তী, গৌতম সরকার, জুম্ম কাউন্সিলের পক্ষে মং এপরং, হীরা চাকমা, নিরুপম চাকমা, বাংলাদেশ পূজা সমিতির অমিত ঘোষ, রঞ্জিত পুরকায়স্থ,শোভন রায় এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে সজল কুমার শিব ।
সমাবেশ থেকে জানানো হয়, গ্লোবাল বাঙালি হিন্দু ফাউন্ডেশন আয়োজনে কানাডা, নয়াদিল্লি, কোলকাতা, ইউরোপ ও ক্যালিফোরনিয়ায় একযোগে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ভজন সরকার, শিতাংশু গুহ, রণবীর বড়ুয়া, দীনেশ মজুমদার, দীপক দাস, প্রকাশ গুপ্ত, নিতাই বাগচী, অংশু বৈদ্য ও গোবিন্দ বানিয়া।❐



