প্রবাসসাহিত্য

নিউ ইয়র্কের অডিও প্রকল্পে বাংলাদেশি কবির কবিতা

নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জনসমাজ গঠন প্রকল্প ‘কুইন্সবাউন্ডে’ কবি শামস আল মমীনের বাংলা ও ইংরেজি ভাষায় লেখা কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। উদ্যোক্তাদের আহ্বানে শামস আল মমীন তাঁর কুইন্স বরোর জনসমাজভিত্তিক ইংরেজি ও বাংলা কবিতার পঠিত অডিও রেকর্ডিং সরবরাহ করলে ‘কুইন্সবাউন্ডে’র উদ্যোক্তা মার্কিন কবি কেসি ট্রোমার শামস আল মমীনকে জানান, ‘এই প্রকল্পের ইংরেজি ছাড়া ভিন্ন কোনো ভাষায় এটিই প্রথম কবিতা…।’

বাংলাদেশের কবি শামস আল মমীন ‘শামস্‌ এ মমীন’ নামে ইংরেজি ভাষায় কবিতা লেখেন ও বিভিন্ন আসরে কবিতা পাঠ করে থাকেন। এই প্রকল্পে ২০২১ সালে আরও যাঁদের কবিতা অন্তর্ভুক্ত হয়েছে তাঁরা হলেন, ফিলিপ এফ ক্লার্ক, নোয়েলে দে লা পাজ, ম্যাথিউ হিটিঙ্গার, মার্সা বি ল্যখরান, হিমেনা লুসেরো, ইয়াসমিন আদেল মাজিদ, নাদিয়া মিসির, রিচার্ড জেফরি নিউম্যান, নিকে সি পেরেদেস, বিনো এ. রেলুইও  ও স্পেনসার রিস।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension