
কবিতা
মৃতভর্তৃকা যোষা
শাহানাজ পারভীন শিউলী
একটি নির্ঘুম তিমিরাচ্ছন্ন শর্বরী।
চৈতালী পবনে লবনাক্ত ঘাম দর দর করে পড়ছে,
ত্রিশ বছরের উপোষী যৌবনা বিধবা নারীর।
ছেঁড়া কানির ভাঁজে ভাঁজে উপছে পড়া যৌবন,
কান্তার আড়ালে লুকায়িত এক জোড়া শকুনি দৃষ্টি।
লোমহর্ষক ভুতুড়ে আওয়াজ ‘উলামা”পাখির।
নির্লিপ্ত তীর্যক চাহনি,
লালায়িত জিহ্বা,
ভয়ংকর বুভুক্ষিত বিধবার দগদগে শরীরের।
হায়েনার আসুরিকতার উপোষণ,
চঞ্চরীর বিষাক্ত হুল ফুলের গর্ভশয়ে।
হিংস্র থাবায় লুণ্ঠিত হলো মৃতভর্তৃকার উপোষী যৌবন।



