
এম এইচ মুকুল
ভাল্লাগেনা তুমি ছাড়া
ভাল্লাগেনা কিছু,
ভাল্লাগেনা একলা ছোটা
স্মৃতির পিছুপিছু।
ভাল্লাগেনা এই দুর দূর
তোমার আমার মাঝে,
ভাল্লাগেনা পুড়তে একা
আমার সকাল সাঁঝে।
ভাল্লাগেনা একটু কথা
ইথার বেয়ে আসা,
ভাল্লাগেনা ছলা-কলার
এমন ভালোবাসা।
ভাল্লাগেনা বিষাদ প্রহর
একলা গুনে গুনে,
ভাল্লাগেনা আসবে তুমি
মিথ্যা শুনে শুনে।
ভালো লাগার সোনার কাঠি
জানি তোমার হাতে,
ভাল্লাগেনা তাই তো আমার
দোষ কি বলো তাতে?



