
নীহার মোশারফ
দিগন্তে পংক্তির বাধা পেলে
গহিনে প্রত্যাশা কোথায়?
একা-একাই ফিরে আসে আশার খেয়া
নয়নীও বারবার ফিরে আসে।
হৃদয়ের প্রান্তে ছোট্ট পাখির মতো
কেউ কেউ খোঁজে সুখ
খোলা বুক, সাঁতারে নদী
যদি রসিকের দেখা পায় সে।
অপার সুযোগে তারে করে আলিঙ্গন
ভাঙনের সুরে, দূরে ছোট ছোট পায়ে
কে আসে মাচানে?
আমি বিষণ্ণ মনে
ভেবে ভেবে হয়রান কথার মায়ায়।



