
কুলসুম বিবি
শুকনো পাতার মুড়মুড়ে সুরে ধূসর বেদনা লুকায়,
ভোরের আলোয় স্নান করে─
নিঃশব্দের বুকে উঁকি দেয় ছায়া।
বাদামি পাতার স্তূপে জমেথাকা সময়ের ক্ষত,
একাকিত্বের রেশ মিলিয়ে যায় হাওয়ার তালে।
মনগহীনে ভেসে ওঠে কোনো এক অব্যক্ত স্মৃতি।
একাকিত্বের ধূসর ছায়া─
বুকের ভিতর ঝরে পড়ে তীক্ষ্ণ আলোর রেখা;
গাছের ডালের শেষ পাখিটা উড়ে মিলিয়ে যায় রোদে।
শুধু শুকনো পাতার মুড়মুড়ে শব্দ,
আমায় বাঁধে একাকিত্বের সুরে।



