
মূল:
চার্লস বুকোস্কি
অনুবাদ:
টিটো মোস্তাফিজ
আমি এমনকি পাহাড়কেও শুনতে পাই
যেভাবে তারা হাসে
উপরে নীচে তাদের নীল পাশগুলো
আর নীচে গভীরে
মৎস্যরোদন
পানি হলো তাদের অশ্রু
আমি জলের কথাও শুনি
যে রাত্রে বাইরে পান করি
আর দুঃখটা এত বেড়ে যায়
তা আমার ঘড়িতে শুনতে পাই
এটা হয়ে যায় ড্রেসারের নব
এটা হয়ে যায় মেঝেতে পড়ে থাকা কাগজ
এটা হয়ে যায় শু হর্ন
লন্ড্রির টিকেট
এটা হয়ে যায়
সিগারেটের ধোঁয়া
চ্যাপেল বয়ে ওঠা কাল লতা…
এটা তেমন কিছু না
সামান্য একটু স্নেহ
তেমন খারাপ নয়
কিংবা একটু সতেজতা
যেটি ব্যাপার
তা দেয়ালের ওপর অপেক্ষা করছে
এটার জন্যই আমার জন্ম
আমার জন্ম হয়েছিল
মৃতদের সড়কে তাড়াহুড়ো করে
গোলাপ নিয়ে যাবার জন্য।
চার্লস বুকোস্কির “কনসামেসন অফ গ্রিফ” অবলম্বনে.



