
কুলসুম বিবি
পলি মাটি খুঁজে না শ্রাবণের বৃষ্টি
চোরাবালি বুঝে না চরের সৃষ্টি।
স্বপ্ন বাজি রেখে আঁখি হয় উতলা
বেদনার ঘোর ঘাটে ক্ষণ বহে রোদজ্বলা।
ফাগুনের বৈরিতা ফুল ফুটে হাসে না
মন খরায় বৃষ্টি হয় ধরণী ভিজে না।
ধূপকাঠির মতো-ই জ্বলে, জ্বলজ্বলে যাতনা
আঁধারের বুক পাটে ক্ষয়ে ক্ষয়ে কামনা।



