
জাহাঙ্গীর চৌধুরী
কর্ণকুহরে বাজে ভাঙনের বজ্রনাদ,
গড়নের ধ্বনি শুনি শিশিরের মতন।
জলে ভাঙে অবিরাম পদ্মা মেঘনা যমুনা,
উদ্বাস্তু পায়না ঠিকানা।
স্থলে ভাঙে জীবন-জীবিকার কারখানা,
বাস্তবতা নিয়ে ভাবে না।
পরকীয়ায় সংসার ভাঙে মনের আবেগে,
মাতৃত্বের হায়া মায়ার মূলসূত্র সংকোচিত।
চারিদিকে অমানবিক হাতাহাতি মাতামাতি,
বিশ্বব্যাপী আগ্নেয়াস্ত্রে ধ্বংসের রাজত্বি।
গড়নে বিদ্যমান থাকে পুকুর চুরির ফাঁকি,
কেউ বন্ধ রাখে আঁখি কেউ করে হাঁকাহাঁকি।
সর্বত্র নিয়ম ভাঙার কালো হাত,
শপথ ভেঙে বাড়িয়ে দেয় বামহাত।
মানবসমাজে বঞ্চিত মানব ক্রন্দে বেদনায়,
নিরখিয়া হাঁটছি সবাই অনন্তের ঠিকানায়।



