
কখনো হৃদয়ের আবেগ
জোয়ারের জলের মতো আসে,
আকাশে মেঘের মতো মন
নির্মিশেষে স্তিথু হয়,
কার আঙিনায়?
স্মৃতি হয়ে রয়ে যাবে কিছু পল
দেখবে মনের আকাশে ধ্রুবতারা।
ক্লান্ত এ মন নিয়ে তখন…
একলা তুমি পথহারা
দিনের শেষে জীবন খাতায়
কি লিখেছি?
কি আসে যায়?
স্পর্শ পাওয়া হাত…
সে রাতে ঘুমোইনি, দৈবাৎ
যদি ঘুম ঘোরে ফিরে গিয়ে থাকো!
আমার বৃষ্টি ভেজা রাতের ছোঁয়ায়
বাতাসেরা ডাক দিয়ে যায় বসন্ত,
দুচোখে ব্যথার দৃষ্টি…
আসলে অজানা কোনো ক্ষত।



