
যে নদী রূপ ছড়িয়ে
মনের মাঝে পথ করে নেয়,
তার যে এমন জোয়ার জলে
চোরা স্রোতের ভাব বিনিময়!
কে জেনেছে?
কে চিনেছে?
এমনি করে কার সাথে
উড়ো হাওয়ায় মন ভেসেছে!
তোরা কে কে যাবি সঙ্গে আমার?
ভোরের বেলা দামাল হাওয়া
কার বীণার সুরে হলো
হৃদয় এমন পাগলপারা?
হেমন্তের কোন ঝরা ফুলে
শীতের হাওয়া পরশ দিলো
আমার জন্য কার বাগানে
কাঁটায় ভরা গোলাপ ছিল?



