আন্তর্জাতিকজাতিসংঘ

জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বয়কট করলেন কূটনীতিকরা

জেনেভায় অবস্থিত জাতিসংঘের দফতরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বয়কট করেছেন কূটনীতিকরা। তার বক্তব্যের সময় পশ্চিমা রাষ্ট্রদূতরা আসন ছেড়ে ওঠে বাইরে চলে যান। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় পশ্চিমা রাষ্ট্রদূতরা সবাই আসন ছেড়ে ওঠে বাইরে চলে যান।

ল্যাভরভ স্পষ্টতই জেনেভায় আবারও কূটনৈতিক পর্যায়ে অগ্রসর হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ইউরোপে তাদের জন্য বন্ধ আকাশসীমা এটিকে আবার থামিয়ে দিয়েছে।

পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যান। সেখানেও চেম্বার খালি হয়ে যায়। ল্যাভরভের বক্তৃতার বেশিরভাগ অংশই ছিল নিরাপত্তা সম্পর্কে অথবা এ নিয়ে রাশিয়ার ধারণা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension