আন্তর্জাতিক

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে নিহত দেড় হাজার: জাতিসংঘ

মিয়ানমারে গত এক বছরে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৫শ’ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে সশস্ত্র সংঘাতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি এ তথ্য জানান।

তিনি বলেন, এই এক বছরে মিয়ানমারে কাস্টডিতে থাকা ৮ হাজার ৭৯২ জনসহ বেআইনিভাবে আটক হয়েছে অন্তত ১১ হাজার ৭৮৭ জন। খবর রয়টার্সের

জেনেভায় এক ব্রিফিংয়ে মিয়ানমারে বেআইনিভাবে ধরপাকড়ের এ পরিসংখ্যান তুলে ধরেন শামদাসানি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার কারণে মানুষজনকে এভাবে আটক করা হয়েছে বলে জানান তিনি।

শামদাসানি বলেন, আমরা ১৫শ মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি।

তবে এই হিসাব শুধু বিক্ষোভের প্রেক্ষাপটে করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর কাস্টডিতে নির্যাতনে মারা যাওয়া ২০০ মানুষও। এই ১৫০০ মানুষের মধ্যে সশস্ত্র সংঘাতে মারা যাওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের ধারণা এ সংখ্যা হাজার, হাজার হবে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের আটক করে কারাবন্দি করা হয়। তারপর থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে।

২০২০ সালের নির্বাচনে বিশাল জয় পেয়ে নির্বাচিত হওয়া এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করায় গত বছর মিয়ানমারজুড়ে ব্যাপক প্রতিবাদের ঢেউ বয়ে যায়। কিন্তু সামরিক জান্তা ব্যাপক ধরপাকড় ও রক্তপাতের মধ্য দিয়ে বিক্ষোভ দমনের পথে হেঁটেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension