
কত কাল ধরে নদীর চরে ঘর
কত রাত গেল গভীর নিম্নচাপ
এক সমুদ্র নালিশ জমলো বুকে
দীর্ঘ হলো এ বুকের দুখঃদাগ।
কার চোখে আর বৃথাই খুঁজি আলো
ভ্রান্তিতে থাকি কোনটা পুণ্য পাপ
স্মৃতিপথ জুড়ে ছড়িয়ে থাকা ফুলে
হয়তো কারো ফিরতি পায়ের ছাপ।
তবু কবিতায় বসন্ত নিয়মিত
রক্তিম নেশা বন পলাশের গায়
কাব্য জুড়ে প্রেমিকের যাওয়া আসা
এর বেশি কে আর বলো চায়?
২
নালিশ ছিল শুধুই ঠোঁটে
অন্তরে রাই খাঁটি সোনা
ভুল বুঝে আজ বদলেছো পথ
কৃষ্ণ কেন মন বোঝো না?



