
শামসুন্নাহার সুমনা
শীতের দিনে সকাল সাঁঝে
কুয়াশা খুব ঝরে,
হৃদয় পটে ফেলে আসা
শৈশব মনে পড়ে।
সূর্য মামা হাসি দিলে
রোদটা লাগে মিঠা,
মনে পড়ে মায়ের হাতের
নানান স্বাদের পিঠা।
খুব সকালে শীতের দিনে
দমকা শীতল হাওয়া,
মনে পড়ে ভোর বেলা সেই
মক্তবেতে যাওয়া।
হারিয়ে গেছে দিনগুলো সব
বড় হওয়ার তরে,
শীত এলে তাই শৈশব স্মৃতি
ভীষণ মনে পড়ে।



