কবিতাসাহিত্য

সুগন্ধি বসন্তী বন্ধনে

রফিকুল ইসলাম


অশোক পলাশের রঙে সুখস্বপ্ন এঁকে
পশ্চিম গোধূলির ওড়া পাখির চোখে
প্রকৃতির কোলে প্রান্তিক বসন্ত-বিকেলে
ভাতঘর ছেড়ে পথচলা হাতে হাত রেখে।
পুষে রাখি কামনার হৃদয় গহীনে
সেতো আমারই গোপন নিভৃত প্রাণে?
ফুলেদের রঙে অন্তহীন অশান্ত
আলোড়ন তুলে এসেছে সুখের বসন্ত।
ইচ্ছা ছিল সুগন্ধি বসন্তী বন্ধনে
বসন্ত বেলার এক সন্ধ্যা চুরি করে
কুমারী চুম্বনে সুখ খুঁজে নেবো
কৃষ্ণচূড়ার রঙে ফাল্গুনের ঘ্রাণে
আশা-নিরাশার পাশাপাশি হেঁটে যাবো।
ফাগুনের আগুন ঝরা জ্বলন্ত বাগানে
পথে প্রভাতে ডালে ডালে ফুলে ফুলে
নিঃসঙ্গ দুপুরে বহুকালের দুঃখগুলো
ঝরাপাতার মত ঝরে শিমুলের তলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension