কবিতাসাহিত্য

বিদ্বান

হাফিজুর রহমান


জনসম্মুখে ভুল ধরে কাউকে ছোট করা মানুষটা,
বিদ্বান হতে পারে; জ্ঞানবুদ্ধিসম্পন্ন— গুণী নয়।
সমাজে বিদ্বান অপেক্ষা গুণীজনের প্রয়োজন বেশি
তেমনি শিক্ষকের থেকে শিক্ষার্থীর; সকল বিষয়ের
শিক্ষক হলেও, গুণীজন হওয়াই অসাধ্যের।

বিদ্বানের উৎপাতে সময়টা, শিক্ষকের দৌরাত্ম্যের!
ফাঁকা হচ্ছে দ্রুত, শিক্ষার্থীদের আসনগুলো;
গুণীজন সংকট সৃষ্টিতে আগামীতে—
বিদ্বান হয়েই জন্ম নেবে হয়তো, প্রজন্মের শিশু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension