
আন্তর্জাতিক
৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান
যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর হরমুজ প্রণালি নিয়ে নতুন পদক্ষেপ নিল ইরান। গুরুত্বপূর্ণ নৌ-রুটটি পারাপারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫ বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করেছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ)।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রবিবার গভীর রাতে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে ইরানে কর্তৃক গঠিত নতুন সংস্থাটি। যার ফলে এই কৌশলগত নৌ-রুটটি নিয়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেল।
পিজিএসএ জানিয়েছে, কালো তালিকাভুক্ত ৪৫টি ট্যাংকারের সঙ্গে কোনো জাহাজ পণ্য বা লোড স্থানান্তর করলে সেটিকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা’ আরোপের হুমকির পরপরই ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপ এলো।
ইরান একে ওয়াশিংটনের অর্থনৈতিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেখছে।



