
সারমিন চৌধুরী
মনুষ্যত্ব হচ্ছে বেচাকেনা
কাগজের এই নোটে,
বিবেক রাখে হাঁটুর নিচে
মিথ্যার পিছু ছুটে।
কথায় মিশে থাকে মধু
মনে থাকে বিষ,
কানে কানে সারাদিন
করে ফিসফিস।
লোকসমাজে সাধুর ন্যায়
মুখোশ পরে চলে,
মানব সেবার কথা বলেই
খায় মগজ গিলে।
এরাই দেশ জাতির জন্য
বড় রকমের হুমকি,
তাদের রক্ত চুষে এরাই
তাদেরই দেয় ধমকি।



