
শাহজালাল সুজন
সতেরো মাস বিভীষিকা
গাজায় কেন পুড়ছে ঘর,
বিবেক চোখে কালো পট্টি
ভেবেছো কি তারা পর।
মায়ের বুকে আঘাত করে
কত শিশুর কাড়ে প্রাণ,
বিবেকহীনা মানুষ-গুলোর
হৃদয় মাঝে নেইতো টান।
ইহুদিদের দমন করো
ভেঙে ফেলো তাদের হাত,
মুসলিম ঐক্য কাঁধ মিলিয়ে
গাজা-বাসীর থাকো সাথ।
চুপটি মেরে আর থেকো না
জেগে ওঠো মুসলিম সব,
ঈমানের বল প্রয়োগ করলে
খুশি হবেন মহান রব।



