
স্বর্ণা তালুকদার
শরৎ এসে হৃদয় রাঙালো
ঘুঘু পাখীদের শব্দে ঘুম ভাঙালো
কখনো রোদ কখনো বা বৃষ্টি বাদল
লুকোচুরি খেলা বেলা অবেলা,
শুভ্রতার স্লোগান কবির কলমে
বশরতে শাপলা শালুক লাগে ভালো
মহালয়ার আগমনে ছড়ায় আলো
নবান্নে সোনালী ধানের জ্যোতি ছড়ায়,
রাধাকৃঞ্চ অবনীতে প্রেমের ফুল ফোটায়।



