সাহিত্যকবিতা

জীবন ও রঙের উপাখ্যান

রফিকুল ইসলাম

‎‎জীবন এক জলরঙের ক্যানভাস,
‎তুলি হাতে বসে আছে কাল।
‎সুখের নীল, দুঃখের গাঢ় ধূসর
‎একই জলে মিশে হয় একাকার।

‎কোথাও সুখ – প্রভাতের মতো স্বচ্ছ,
‎কোথাও দুঃখ – শ্রাবণের মতো গাঢ়,
‎একটি রঙের পাশে অন্যটি বসে
‎আঁকে অস্তিত্বের নিখুঁত কারুকাজ।

‎জল বেশি হলে ধুয়ে যায় সব বর্ণ,
‎রঙ বেশি হলে জমে যায় কালি,
‎সুখ-দুঃখের পরিমিত মিশ্রণেই
‎জীবন হয়ে ওঠে চির বর্ণালী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension