
শাহানাজ পারভীন শিউলী
আমার নীরব দুঃখ-ব্যথাগুলো আটকে আছে মিশরীয় মমিতে,
পলাতক সময়ের স্রোতে।
জীবনের হালখাতায় দেনাগুলো ওঠা-নামা করে জোয়ার ভাটায়,
সুখের ভেলা হারিয়ে গেছে ভরা ভাদুরের নদীকুলে।
হারিয়ে গেছে গোধূলি লগ্ন মঙ্গল ধূপে,
শিশির ভেজা সোনালি দিনগুলো কান্নার নোনাজলে জমাট বাঁধে,
আমার বর্ণিল স্বপ্নগুলো ঢেকে গেছে সান্ধ্য মেঘের বিষাদে।
দুখের ভাজঁগুলো দু’হাতে সরাতে সরাতে আমি বড়ই ক্লান্ত,
কষ্টগুলো জড়িয়ে থাকে গুল্মলতায়,
বিষাদের ধূলিকণা উড়তে থাকে অশ্বক্ষুরে।
তবু আজও খুঁজি তোমায় শ্রাবণ রাত্রির হঠাৎ আলোর ঝলকানীতে,
শরতের শুভ্র নিশার অভিসারে।



