কবিতাসাহিত্য

স্রষ্টাই সৃষ্টির

হাফিজুর রহমান


মানুষকে ভালো না বাসা যদি অপরাধ হয়
তবে আমি ভালোবাসতে চাই;
মানুষকে বিশ্বাস না করা যদি অপরাধ হয়
তবে আমি অপরাধী হয়ে-ই বাঁচতে চাই,
একমাত্র আমার সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে
খেয়াল করা হৃদপিণ্ডের প্রতিটি কম্পনে।

পর আপনের হিসেব – মিলে না এই জগতে!
স্বার্থপর হয়েছি তাই, নিজেকে আপন ভেবে।

কেউ তো কারও হয়নি, ছিলও না কখনও
হবেও না কোনদিন – কোন না কোন স্বার্থ ছাড়া;
কেউই কারও নয়, অনাত্মীয়ের অতিথিশালায়
শুধুমাত্র স্রষ্টাই-সৃষ্টির, সৃষ্টিকে ভালোবাসে বলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension