
ফারজানা ইয়াসমিন
হৃদয় জুড়ে কালবৈশাখী ঝড় উঠেছিল,
মনের উঠোন জুড়ে যে কৃষ্ণচূড়া গাছটা হাসছিল,
তাকে নিঃস্ব করে দিয়ে গেছে।
মলিন মুখে তাকিয়ে আছে আকাশ পানে,
কি এমন ক্ষতি হতো যদি লাল ঠোঁটে বিষন্নতা বাসা না বাঁধে?
রাত হলেই যে হাসনাহেনা হাসি দিয়ে সুবাসিত করে দিত,
সেও মুখ থুবড়ে পড়ে আছে মাটির বুকে।
কুঁড়ে ঘরের ছোট্ট ফাঁকে বাসা বেঁধেছিল চড়ুই দম্পতি,
তাকেও ছাড় দেয়নি বৈশাখী ঝড়ো হাওয়া, লুটিয়ে দিয়েছে তাকেও।
এই যে হৃদয় জুড়ে এতো তোলপাড় হলো,
এতোকিছু দুমড়ে মুচড়ে দিল।
কেউ তো দেখলো না কতটা নিঃস্ব হলাম
আঁধার রাতের কোলে, সেখানে হাহাকার জাগে।



