
শ্যামল বণিক অঞ্জন
তোমার শহরে বৃষ্টি নামুক
ধুয়ে যাক সব দেয়াল লিখন,
ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকা পিচঢালা রাজপথের।
তোমার শহরে বৃষ্টি নামুক –
ভেসে যাক জমে থাকা আবর্জনার স্তুুপ
কোন আগন্তুকের পদচিহ্ন অথবা অনাকাঙ্খিত আঙুলের ছাপ।
যে শহর একদিন লিখিছিলো বেনার পাণ্ডুলিপি,
শত সহস্র কবিতার পঙক্তি,
এঁকেছিলো এক নির্বোধ নারীর মুখচ্ছবি
ভুলে ভরা গণিতে খাতায় হাজারো গড়মিল-
স্পষ্ট করেছিলো ব্যবধান!
সে শহরেই আজ বৃষ্টি নামুক অঝরধারায়,
ভিজে যাক ঠাঁয় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট
আর সীমাহীন রহাস্যাবৃত প্রাসাদের দেয়ালগুলো।



