
সারমিন চৌধুরী
শৈশবের সেই হাসিমাখা খেলার মাঠ
দিগন্ত ছোঁয়া প্রান্তর, আমায় আজও ডাকে,
এখন কি সেথায় ফেরার অবকাশ আছে?
এই জীবন সরিৎ নিরন্তর বহিয়া চলিছে,
বিরামের কথা ভুলিছে এক যুগ আগে
কড়া নাড়ে ছুটির দুপুর রোদেলা দিনগুলি
পুষ্করিণে জলের খেলা শাপলা বিলেতে
খেলা হবে না আর ব্যাঙেদের ভিড়ে।
কেন অন্তর্হিত হয়েছে ছুটি জীবন থেকে?
কে তারে হরণ করিল,কে বা করিল চুরি
একটু বলিতে পারো কি কেহ মোরে?
সেই আম্রকানন চুপিচুপি আম কুড়ানি
সবই আজ অতীত হলো যেন পলকেই!
বড় হয়ে গেছ এই কথা কয়ে সবে মোরে
সান্ত্বনা দিল কিন্তু একরত্তি স্বস্তি নাই হেথায়।
মোর মন চাই কর্মহীনা ছুটির একাকী দুপুর
গগনাম্বুর শান্তজলে ভিজতে সানন্দে
ছুটি তুমি আসিবে কবে বলো না মোরে?
সমস্ত ক্লান্তির অবসাদে সুখ স্বর্গে ভাসাতে
দিগ্বিদিকে সুরে ঘোটক রাজের বেশে।



