
আল মামুন রিটন
কবিতার পাখা নেই
থাকলে উড়ে যেত দূরে
তোমার মতো সব ফেলে
সংসার, সংযোজন, স্বজন
কেউ থাকেই না যখন
বিস্তর এই নিম্নচাপে
তখন কবিতা থেকে কি হবে!
যাক না, দূরে কোথাও
কলম যেন না খোঁজে
কাঁধের ব্যথা সহ্য করে।
এই জগৎ-সংসার
এই চিরন্তনের চাপে
এতকিছু গ্রাহ্য করে
যে কবিতা নিরুত্তাপ
রুগ্ন, ক্ষুধার্তের মতো
সে কবিতা উড়ে যাক
দূরেই থাক, দূর নিরুদ্দেশে।



