কবিতাসাহিত্য

ঈপ্সিত

নীলুফার পারভীন মিতু


কথা ছিল গড়ে তুলবো অনন্য এক ভাস্কর্য প্রেমে ও বিপ্লবে!
তুমি তা হতে দাও নি।
নবজাতক অবস্থায় ভেঙে চুরমার করেছ সব।
জানো নাই তো সেসবের প্রতিটি ভাঙা টুকরোর
কী অসম্ভব সৃষ্টির সম্ভাবনাকে তুমি বিন্দুমাত্রও বদলাতে পারোনি।
এসে দেখে যাও কেমন অত্যুজ্জ্বল আলোকচ্ছটায় তৈরি
হয়ে আছে এক অমোঘ বাতিঘর!
ভালোবাসার অপূর্ব বিন্যাসে কখন এক সেতু নির্মাণ হয়ে গেছে!
এখন আর তোমায় একটু দেখব বলে অপেক্ষা করতে হয় না!
হাত বাড়ালেই টের পাই অস্তিত্ব।
অমন করে কী খোঁজ তুমি?
আমাদের অন্যরকম কোনো কথা তো ছিল না!
কেবলই চোখের দিকে তাকিয়ে পড়েছি তোমায়।
সবটাই মনগড়া বানানো এক পাঠ্যপুস্তক ছিল।
এখনও আদর্শলিপির মতো তা সযতনে আছে।
কতকাল পর তোমার সাধ হবে সেই সেতুটি
মুগ্ধ-বিস্মিত হয়ে দেখার?
সস্তা স্মৃতির বিষণ্ণতার নাভীমূলের
অভিজ্ঞতার স্বীকৃতি চেয়ো না?
আমি আমার আলোকিত ঝলমলে জীবনে ভালো আছি,
খুব ভালো আছি!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension