
ইলিয়াছ হোসেন
তোফাজ্জল কী করে তোমার কাছে ক্ষমা চাইব!
ক্ষমা চাইতেও যে ঢের লজ্জা লাগছে ভাই
কী বা অপরাধ করেছিলে তুমি?
হয়ত বা না বুঝে ঢুকে গিয়েছিলে ঢাবির হলে,
কিন্তু কেন বুঝতে পারো নি হলে কিছু উগ্র
শিক্ষার্থীও থাকে?
এটা না জানাই ছিল তোমার বড্ড অপরাধ।
তাছাড়া তুমি তো তুচ্ছ, মানসিক ভারসাম্যহীন
তোমাকে কী মেধাবীদের হলে যাওয়া মানায়?
তাইত ওরা মেনে নিতে পারে নি তোমার প্রবেশ
মোবাইল চুরির অপবাদ দিয়ে বেধড়ক পিটিয়ে
হত্যা করেছে তোমায়,
ঢাবির ঐ উগ্র ঘাতক শিক্ষার্থীরা মানুষ নয়, নরপশু
উচ্চ কণ্ঠে বলতে চাই ওদের কঠোর বিচার হোক।



