কবিতাসাহিত্য

কোথাও কিছু নেই

এম এ জিন্নাহ


পৃথিবীর এ জটিলতার হিসেব না বোঝা আমি
বারবার ভুল করে চলি অবিরত,
কাকে ভরসায় রাখবো আর কাকে বিশ্বাসে স্থান দিবো
সে সুত্রের ফলাফল কখনো পাইনি আর,
তাই হয়তো বারংবার নিষেধাজ্ঞার আইন লঙ্ঘন করে
মানুষের প্রেমে সঁপেছি নিজেকে।
শেষমেশ কিছুই নেই,
কেউ নেই ভরসার নীল খাম হাতে দাঁড়িয়ে ।
তৃষার্ত চোখ ফাগুন দেখে আগুন ভুলেছে
ভুল করে মানুষ চিনেছে,
অনভিজ্ঞের মতো প্রণয়ের বিজ্ঞান হাতে নিয়ে
খুঁজেছে নিজের অস্তিত্ব,
অথচ কোথাও কিছু নেই !
নিজের জন্য কোথাও জমাট করে রাখা হয়নি
একগুচ্ছ মমতা কিংবা করুণা বা প্রেম।

জটিল প্রক্রিয়ার কারিকুলাম ধরে
আমি অন্তহীন বিষণ্ণতায় সাঁতরে চলেছি মহা সমুদ্র ,
মহা শৃঙ্গধরের শৃঙ্খল ভেঙে খামচে খেয়েছি মমত্ববোধের কলস,
অগ্নিগিরির সরণীতে পা দিয়ে যার প্রেমে পড়েছিলাম
তারমধ্যও দেখতে পাইনি নিজের জন্য বরাদ্দ করে রাখা
একমুঠো প্রেম,
অথচ তবুও পেরিয়ে যায় আমাদের দিন!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension