
শ্যামল বণিক অঞ্জন
গাধার পিঠে সওয়ার হয়েছে শুয়োর—
নাকের ডগায় ঝুলছে সুগন্ধি মুলা,
মোহমায়ায় হেঁটে চলছে মাইলের পর মাইল
উঁচুনিচু টিলা আর খানাখন্দ পেরিয়ে,
কোথাও ভঙ্গুর আবার কোথাও কর্দমাক্ত পথ।
চলতে চলতে ক্লান্ত গাধা, ভেঙে পড়ে আত্মবিশ্বাস,
নিংড়ে যায় সমস্ত জীবনী শক্তি, স্তব্ধ কর্মস্পৃহা
দম থেমে যাবার উপক্রম হয় কখনো আবার;
অদৃশ্য চাবুকের কষাঘাতে রক্তাক্ত হয়ে উঠে দাঁড়ায়।
তবুও শুরু হয় পথ চলা সুগন্ধি মুলার লোভে;
যেন শোষকের সাথে শোষিতের এক অলিখিত সন্ধির বহিঃপ্রকাশ!



