
কনক কুমার প্রামানিক
ডিসেম্বরের চৌদ্দ তারিখ
হারাতে জাতির মান
ঘাতকের বুলেট ছিনিয়ে নেয়
বু্দ্ধিজীবীর প্রাণ।
পাক বাহিনীর দোসর ওরা
দূষিত ওদের রক্ত,
বীর সন্তানরে হত্যা করেও
হয় না অনুতপ্ত।
ইতিহাসের সেই কালো তারিখ
কলঙ্কময় দিন,
বীর সন্তানদের বড় ত্যাগ
বাড়ায় মোদের ঋণ।



