
বিশ্বাস প্ররোচনায় প্ররোচিত মন
চিন্তা প্রভাবিত স্বার্থের ঘোরে;
আপন বিশ্বাসে হীনতায় নেমে
অপরের বিশ্বাসকে রোষানলে পোড়ে!
তোমার বিশ্বাস তোমার কাছে
আমার বিশ্বাস একান্ত আপনার,
তোমার ঘৃণ্য আঘাতে জখম
মূর্খ বিশ্বাসে হয় রক্তিম বরাবর!
আপন ধর্মে, কর্মে স্বাধীন
অধিকার যেথা সমান সমান,
কোন্ অধিকারে, কোন্ প্রেরণায়
আমার বিশ্বাসকে কর অপমান?
অসহিষ্ণু চরম বিশ্বাস-অবিশ্বাস
মেধা ও মননের করছে ক্ষয়,
আপন ঘরে যা উপসনাযোগ্য
অপরের ঘরেও তা সৌন্দর্যময়!
ধর্ম জয়গান থাক মর্মে ও কর্মে
মৌখিক কিংবা নয় পেশীময়,
সকল ধর্মের পালন, ধর্ম যাপন
হোক আত্মিক, কেবল শাব্দিক নয়!



