
সাজু কবীর
যুদ্ধজয়ী কিশোর তুমি
মুক্ত মেলায়,
রক্তভেজা ক্লান্ত শরীর
মুক্তি ছড়ায়।
নব্য বায়ু মন খুলিয়ে
গোলাপ ফোটায়,
বদ্ধ খাঁচার কোটি পাখি
ডানা মেলায়।
লাল-সবুজের পতাকাটা
ছন্দ ওড়ায়,
ধান ফসলের গলাগলি
প্রীতি গড়ায়।
পদ্মবিলে রঙ লেগেছে
খোলা হাওয়ায়,
প্রাণ পেয়েছে মরা নদী
সুর তুলে যায়।
লক্ষ পায়ের দৃপ্ত আওয়াজ
স্বপ্ন গড়ায়,
বিপ্লবী ভাই, তোমরা রবে
ছড়ায় পড়ায়।



