
ফারজানা ইয়াসমিন
রাতের আঁধারের কাছে আমি বড্ড ঋণী,
আমার অশ্রুগুলো সে গোপন করবে জানি।
রাতের গভীরতা আমার ভিতরের রুক্ষ মরুভূমির পথ চিনে,
স্মৃতিদের আনাগোনা সেই মরু প্রান্তর ধরে।
আঁধার আসে নেমে সাগরের নোনাজল নিয়ে,
জ্যোৎস্না রাতও সেই আঁধার পারে না কাটাতে।
নির্ঘুম দুঃস্বপ্নের রাতের সঙ্গী আমার অব্যক্ত কথা,
লতার মতো জড়িয়ে রাখে আমার অন্তরের
রক্তক্ষরণ রোধে ঐ রাতের নিঃশব্দ প্রার্থনা।



