
কোমল দাস
কাল দিয়েছি ঘটা করে দুই পুতুলের বিয়ে
চলছে আলাপ সারা পাড়ায় এই বিয়েটা নিয়ে,
কাল হলেও বিয়ে ওদের আজ ছিল বৌভাত
এই আমেজের উত্তেজনায় ঘুৃম হারা তিনরাত।
বলছে সবাই রাজার ছেলের বিয়ে যেন এটা!
কথা শুনেই রাজা হবার স্বপ্ন হলো মেটা,
এই বিয়েটার আয়োজনে কী কী ছিল শোনো
রাজার বিয়েই যা যা থাকে কম ছিল না কোনো।
মণ্ডা মিঠাই পায়েস ছিল আরও ছিল দই
পোলাও খেয়ে বলেছি সবাই আর কই আর কই?
পাড়ার সকল শিশু মিলে মাঠে ঘুরে ঘুরে
মিথ্যে এমন বহু খানা খেয়েছি পেটপুরে।



