রেজাউল করিম রোমেল
তাকে বলা হয়নি সে কথা,
আজো দেখা হয়েছিল তার সাথে।
বলবো বলবো করে কেন জানিনা
বলা হলো না সে কথা।
সে কথা সে ব্যাথা…
আমার মনের অব্যাক্ত কথা!
অকল্পনিয় ভাবে দেখেছিলাম তাকে,
তারপর থেকে বলবো বলবো করে
বলা হলো না সে কথা।
সাগর পাড়ের মেয়ে
সে এক অপরূপা রাজকন্যা।
সে কি জানে আমার মনের অব্যাক্ত কথা…



