কবিতাসাহিত্য

রোজালিন

মূল: জিমি কার্টার
অনুবাদ: তূয়া নূর


সে যখন হেসে ওঠে তখন পাখিরা ভাবে তাদের আর গান করার কী প্রয়োজন,
অথবা হয়তো আমি এমন- যার কাছে তাদের গান আর ভেসে আসে না।

ভিড়ের ভেতর আমি আকুল হয়ে থাকি যেন তার নজরে পড়ি,
আমি জানি যে সে লাজুক, সে চায় একা হতে।

আমি টিকেট কেটে তার পিছনে বসি,
সিনেমার পর্দায় চোখ নেই
দেখি তার চুলের ওপর বিম্ব কেমন ঝিলিক খেলে যায়।

আমি উজ্জ্বল হয়ে উঠতাম যখন তার ক্ষীণ কণ্ঠস্বর
পরিষ্কার করে দিত এলোমেলো চিন্তা
একটা অন্ধকার আকাশে আলোর ঝলকানি মতো।

তার নির্লিপ্ততা আমার শূন্যহৃদয় ভরে দিল বোকামির ষোলোকলায়
যখন সে এসেছিল আমার হয়ে।

তার লাজুক ভাব আর নেই, ধূসর রঙে জড়িয়ে গেছে চুল,
তার হাসিতে এখনো পাখিরা ভুলে যায় গান।
আমিও ভুলে যাই- কী গান গায় তারা।

[অনুবাদক তূয়া নূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী]

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension