
শিক্ষক আমি,
হৃদয়ে তুলে আদর্শের ছন্দ-তান
কারিগররূপে আগামী গড়ি
শিক্ষাদানে আমি মহীয়ান!
শিশু ও যে,
ওর চেয়ে বড় কে পূণ্যবান?
এর চেয়ে বলো পূণ্য কিসে
আপনার জ্ঞান যেথা করিলাম দান।
এত সুখ,
এত প্রশান্তি, এত পরিমল,
কোন্ কর্মে কে কবে পেয়েছে বলো
যা করেছে হৃদয় সুশীতল?
শিক্ষক আমি,
সদা ধন্য আমি মানবকূলে,
অবনত শিরে সম্মান করে আজন্ম
দানগ্রাহী কভু আমারে না ভোলে!
শিক্ষার্থী সকল,
অম্লান হোক বসুধার সকল হিতের তরে,
আমার স্বপ্ন-সাধনা পূর্ণতা পাবে
তাদের অর্জিত সকল কৃপা ভারে।
অপেক্ষায় যে,
শিক্ষার পরে যার অতন্দ্র নয়ন,
এসো, তার তরে ছড়াই আলো
বিকাশিত করি সুপ্ত মেধা ও মনন।



