
সাহিত্য
হালখাতা
সুজন দাশ
নতুন বছরে হালখাতা হতো
সবাইকে দিত কার্ড
টানতো নতুন হিসাবের জের
ব্যবসার ছিল পার্ট!
বিলাতো মিষ্টি হাতে ধরাতেন
পুরনো হিসাব তার
শোধ দিত পুরনো পাওনা
এলে খরিদ্দার !
আলীবর্দির আমল থেকেই
চালু এই প্রথা
মানতো বাঙালি এদিনটি
অনেক পুরনো কথা।
সকল দোকানি সাজাতো দোকান
এই দিনকে ঘিরে
আজকে সেসব হয়েছে অতীত
মুছে গেছে ধীরে ধীরে।
ব্যবসায়ীদের পূজা-মাহফিল
হালখাতা ঘিরে হতো
আজকের দিনে চলে না এসব
সেদিন হয়েছে গত!



