কবিতাসাহিত্য

অনুভব

এক চিলতে মেঘের জন্য আকাশ যদি থমকে দাঁড়ায়,
দাঁড়াক না;
এক ত্রস্ত প্রেমের জন্য হৃদয় যদি পথটা হারায়,
হারাক না!
এক আলতো চুমুর জন্য বুকটা যদি কাঁপতে থাকে,
কাঁপুক না;
এক মিষ্টি চোখের ছলায় কুঞ্জে যদি আগুন লাগে,
লাগুক না!
এক পশলা জলের জন্য চাতক যদি মেঘকে ডাকে,
ডাকুক না;
এক বিন্দু শিশির যদি দূর্বা ঘাসে কোলাজ আঁকে,
আঁকুক না!
এক বন্ধ্যা মরুর বুকে ফুলের কোরক যদি ফুটে,
ফুটুক না;
এক স্বপ্নে হঠাৎ যদি ভালোবাসা উথলে উঠে,
উঠুক না!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension